বেড়াতে গিয়ে মজারু ৭৪
বেড়াতে গিয়ে মজারু ৭৪ ভোর হলো পাঁচমারিতে , সেদিন আমরা বেরিয়ে পড়ব ভোপালের উদ্দেশ্যে। এইবারের ভ্রমণের শেষ গন্তব্য। ভোপাল থেকেই আমাদের চতূর্থ দিন ঘরে ফেরার কথা। পাঁচমারিতে দুখান গাড়িতে আলাদা আলাদা হয়ে ১১ জন ঘুরেছিলাম। বেড়ানোর শেষে আমরা এক হলাম আবার। সেদিন লটবহর গুনে গেঁথে নিয়ে হোটেলের নিচে নেমে দেখলাম, আমাদের ১১জনকে পুনরায় একত্রিত করার জন্য হাজির আরেক খান টেম্পো ট্রাভেলার। যাত্রা শুরু হল। সকলে সমস্বরে পাঁচমারি কে বিদায় জানিয়ে এগিয়ে চললাম। সেদিন ভোপাল পৌঁছানোর আগে ভাগেই আমাদের দুখান দ্রষ্টব্য দেখে নেওয়ার প্ল্যানিং। দুখান স্থান ভোপালেই, তবে শহরে ঢোকার কিঞ্চিত আগে। পথে বেরনোর আগে আমরা বেশ জনা ৬/৭ নানান ধরনের বড়ি ( ট্যাবলেট ) গলধঃকরণ করেছি। পথে বেরলে শিবরাম চক্রবর্তীর গল্পের ধারায় বইতে থাকি ... লেখক তাঁর কোন এক গল্পে ( হর্ষবর্ধন -গোবর্ধন সিরিজ )লিখেছিলেন ... রোগ হবার আগেই সারাও। যদির কথা নদীতে রেখে এগিয়ে দেখেছি , যদিকে নস্যাৎ করে নানান ব্যারাম হাজির হয়েছেই ... দোষ নেইকো, ভিন্ন পরিবেশ, বিভিন্ন রকমের মশলাদার খাবার, দীর্ঘ যাত্রার অনভ্যাসে শরীরের নাটক চলতেই থাকে , তাকে দাওয়...