Posts

Showing posts from November, 2026

বেড়াতে গিয়ে মজারু ৭০

 বেড়াতে গিয়ে মজারু ৭০ গত শীতের শেষে এক এক করে ঋতুদের আসা যাওয়া চলতে চলতে আমরা আরেক শরৎ এর দুয়ারে এসে হাজির হলাম। এই নিয়ে বছর দুয়েক পূজোর ঢ্যাং কুড়াকুড়ের মধ্যেই আমরা শহরকে টা টা করে...চলো যাই চলে যাই , দূর বহুদূর করা শুরু করেছি।গত বছর বেড়িয়ে ,ঘরে ফেরার পর থেকেই উচ্চ গ্রামে কেরালা যাওয়ার কথা আমাদের টিম এগারোতে আছড়ে পড়লেও , শেষমেশ তা এক বিশেষ প্রকার কারণ জন্য ছত্রভঙ্গ হল , সাথে আমাদের টিমের জনা কতকের মন ভেঙে খান খান হলো। তার মধ্যে এই অধম আছি বটে !!! ভাঙা মনের টুকরোগুলো টুক টুক করে জুড়লো তখনই, যখন নতুন আরেক দিশা  বাকেট লিস্ট থেকে উঁকিঝুঁকি করে বাইরে বেরিয়ে পড়ল। স্থান ঠিক হল।  ভারতের হৃদয় বলা হয় তাকে। হ্যাঁ .... ঠিক ধরেছো, Heart of India, Madhyapradesh । তবে এ কথাও ঠিক,একবারে আমাদের ভারতবর্ষের কোন রাজ্য গোটা ঘুরে দেখার ছুটি মেলা অসম্ভব।অখণ্ড অবসর জীবনে আবার ছুটির দেখা মিললেও শরীর তার সাথে জুটি বাঁধতে বাঁধ সাধে তখন !!!  অগত্যা আমরা জায়গার লিস্ট কেটে ছোট করে , ভাগ যোগ করে ঘুরতে যাওয়ার spot নির্বাচন করি সব সময় । এবারে খান দুয়েক আইটেনারি বানিয়ে শেষমেশ এ...