থানা ছুঁয়ে দেখা

 নানা জায়গার অভিজ্ঞতা নানা রকম । আমরা সাধারণত যে সব জায়গা যাওয়া আসা করি , সেখানেও নানান ঘটনা ঘটে , কিছু মজার , কিছু চিন্তার।  

জীবনে বেশ কয় বার থানাতে হানা দিয়েছি। তিনবার এটা সেটা হারিয়ে তা নথিভুক্ত করতে missing diary করতে গেছি । এই কিছুদিন আগে এক ভিন্ন কারণে সেখানে হাজিরা দিলাম। 

কিছু চিন্তাজনক কারণজন্য মেয়েকে যার কাছে রাখতাম তাকে বরখাস্ত করেছিলাম। সে বাড়ি এসে পরেরদিন হামলা স্টাইলে হুংকার দিলো ... সে রোগা পাতলা হলে কি হবে তার ওই রণচণ্ডী রূপে আবির্ভাবে আমরা মোটা আর মুটি যারপরনাই মুষিক তখন। আমার শরীরে তখন ভীতি জনিত কাঁপন ধরে গেছে । ছোটকালের বান্ধবী পারমিতা সহ আরো অনেকেই বললে ...  সাবধান সাবধান সাবধান !!!

পরামর্শ মতন জায়গা মতন কথা হল ... শুনে তেনারা 👮‍♂️👨‍✈️অভয় দিয়ে আমাদের লেখা চিঠির ভিত্তিতে সব লিপিবদ্ধ করবেন বললেন .... যিনি লিখি পড়ি করবেন তার পিছনে দেখলাম মেঝেতে থাবা গেড়ে এক ছিঁচকে চোর বসে আছে । বসার স্টাইলের সাথে চিড়িয়াখানার খাঁচার ভিতরের হালুমের মিল মালুম হচ্ছিল , কিন্তুক সে পরে খাঁচা থুড়ি লকআপে চালান হলেও তখন বাইরেই বিরাজমান ছিল। আর আসে পাশে জেনারেল ডাইরী লেখাতে আসা আমাদের মতন কজনা একই রকম ছানাবড়া চোখ মেলে বসে ছিল । পুরো অন্য জগত। 

এর মধ্যেই আরেক মহিলা পুলিশ এসে তার জিম্মার কেসগুলি কে কোথায় সেট করবেন তা নিয়ে ছানবিন চালিয়ে গেলেন । সবটাই মাথার ওপর দিয়ে যাচ্ছিল । হেনকালে মন দিয়ে চিঠি পড়ে নিয়ে মাথা নাড়িয়ে আমাদের ঘটনা কে লিপিবদ্ধ কারী ভদ্রলোক বললেন .. গলা গম্ভীর...." বুঝলাম ... ডাক্তার বাবু তাহলে স্ত্রীর দ্বারা অত্যাচারিত হচ্ছেন , স্ত্রী দুর্ব্যবহার করছেন । " 🙄 

আমি এমনিতেই কম শুনি , ওই পরিবেশ আরো সব ঘেঁটে দিয়েছে তাই বেশ পরে ব্যপারটা বুঝে প্রথমে আঁতকে উঠলাম ... সন্দেহ নিয়ে তেনাকে জিগালাম ... " চিঠিতে কি লিখেছ ??? 🤔 যদিও চিঠির বয়ান আমার জানা ... চিঠি আমি পড়েছি , ওখানে পদার্পণের ঠিক আগে .... কি বুদ্ধিমান পতিদেব আমার  ... আগে ভাগে পড়াশোনা করিয়ে দিয়েছে  !!!! আমি যথারীতি পড়তে চাইনি , তিনি বলেছেন ...  না না পড়ে দেখো !!! 

আরেক অফিসার ব্যপারটা সামলে দিলেন , কর্তামশাই বললেন ... স্ত্রী তো আমার পাশেই।  

এই কথা বলে কি বোঝাতে চাইলেন কে জানে ?? কোথায় প্রতিবাদী হবেন তা না !!! 

আরেকটু হলে কি হোতো বলো দেখি ??? 

কাল কর্মস্থলে এই গল্পের ভিত্তিতে এমন বিদগ্ধ আরো গপ্প ভাঁড়ারে জমা হল .... সে না হয় পরে বলা যাবে কখনও।

Comments

Popular posts from this blog

আক্কেল সেলামি

বেড়াতে গিয়ে মজারু ৬০

বেড়াতে গিয়ে মজারু ৬৭