চিত্র বিচিত্র

 " আরে তোর আঁকা ছবিতে আমরাই বাদ ??? " ----- মায়ের প্রশ্নের উত্তরে একটুও না ঘাবড়ে পুপের জবাব  ... " ধরলো না তো !! কি করবো ?" 

ইদানীং তো আঁকায় আক্রান্ত আমাদের পুপে । যেখানেই যান আমার ফিদা হোসেন আঁকতে বসেন ... অনেকেই বেশ ফিদা ওনার গুণ পানায় । আর আমি ভাবি 🤔... যে কদিন করছে করুক । 

আঁক কষতে বসলে তো আঁকসি বাগিয়ে ধরেও সংখ্যা যথাস্থানে প্রয়োগ হয় না !!! একই অঙ্কে যা যা শেখা হোলো তার সব গুলো apply করেও বেচারী করো মন পায় না ।  🙃😛... গুণ করতে গিয়ে mix & match করে ওতে খানিক খানিক গুণ এবং অন্য আরো জ্ঞানের যোগ করে , বাবাকে তাক লাগিয়ে দেবে ভাবল  !!! কিন্তু 🤐 বাবা তো খুশি হলোই না , উল্টে রেগে আগুন হয়ে বলেই দিলো "তুই একটা বে-গুন !!!! " কি দুঃখের কথা বলো দেখি .... মাকে বলেছে পুপে...." ওমন করলে আমার বুকে কষ্ট হয় , মা 🙄" 

আমাদের কালে বকুনি খেলে কোথাকার কষ্ট কোথায় উঠতো ---- সত্যিই বলছি একদম মনে নেই কো । 

তো অঙ্কন চলুক ... কিন্তু বাদ দেবে তাতে আমাদের  ??? এই তো সেদিন একজনের প্রশ্নের উত্তরে ঘটা করে যা রাষ্ট্র করে এসেছে সে চত্বরে , কোথায় লুকোই সেই জায়গা খুঁজছি সেদিন থেকে !!! 

আর কিছুই না , প্রশ্ন ছিল নেহাৎই সহজ সরল ... " আচ্ছা পুপে দিদি , কে তোমাকে বেশি আদর করে মা নাকি বাবা ??? " 

উত্তর একদম মার কাটারি !!! কিন্তু হাতে হ্যারিকেন টাইপের ---

 " আমাদের বাড়িতে সবাই সবাইকে আদর করে .... মা আমাকে, আমি মাকে , বাবা আমাকে , আমি বাবা কে .... " এই ওবধি গাড়ি লাইনেই চলছিল ... এর পর 🤫 অন্য ট্র্যাকে ... বেলাইনে গড়গড়িয়ে এগলো আর প্রশ্ন যে করেছে এবার তার গড়াগড়ি দিয়ে হাসির পালা !!! আর সে কি একা হেসে পার পেলো ?? ওদিক পানের সবাই ওই খরচে হেসেই খুন হলো -----  

তো এমন বর্ণনার পর কিনা ছবি থেকে এমন দুজন আদর-কারীদের অদরকারি মনে করলি ??? 

" না না এই তো দেখো তোমাদেরও আলাদা এঁকেছি " 

পুপের বুদ্ধি আছে দেখা যাচ্ছে ... আর (সান্ত্বনা?) পুরস্কার পেয়ে আমরাও খুশ্ ।।

Comments

Popular posts from this blog

আক্কেল সেলামি

বেড়াতে গিয়ে মজারু ৬০

বেড়াতে গিয়ে মজারু ৬৭