বেড়াতে গিয়ে মজারু ৬৬
বেড়াতে গিয়ে মজারু ৬৬ উটিকে ছুটি করার মন কেমনের ভোর হল.... তবে এ কথাও ঠিক ওখানে আমরা মন ভরে ঘুরতেই গিয়েছিলাম। থাকতে যাইনি। তাই শুধু মাত্র সুন্দর স্মৃতিকে মনের মণিকোঠায় রেখে পরের গন্তব্যে এগিয়ে যাওয়াই শ্রেয়।কোথাও বসবাস করা শুরু করলে তার ভাল ও খারাপ সবটুকু গ্রহণ করে তাকে ভালবাসতে হয়,কিন্তু ঘুরতে গেলে ভাললাগার আশেপাশে যদি কোনকিছু খারাপের ছোঁয়াচ লাগে তা চিরকালের জন্য যেন দাগ রেখে যায়... যদিও এ আমার নিজস্ব ভাবনা। গম্ভীর কথাকে বাদ দিয়ে আসলে নকলে কথা এই যে,সেদিন আমাদের উটিকে এবার তবে যাই বলে বেরিয়ে যাওয়ার কথা এই দাক্ষিণাত্য ভ্রমনের আমাদের সর্বশেষ গন্তব্য কোয়াম্বাটরে। তবে যাওয়ার পথের বৈচিত্র্য যেমন তার প্রকৃতিতে ছিল,তেমন ছিল গন্তব্যে পৌঁছানোর যানবাহনে ও ধরনেও বটে। কি রকম ??? অনেক ধারার রকমবেরকম না হলেও দুরকমের যানবাহনের গল্প আছে এর সাথে জড়িয়ে ধরে। কথা ছিল জয়সন আমাদের পোঁটলা পুঁটলি সহ নিয়ে প্রথমে যাবে উটি রেল স্টেশন। সেখানে আমাদের নামিয়ে ; শুধুমাত্র লটবহর সহ সে চলে যাবে কুন্নুর রেল স্টেশন। তবে আমরা কি করব ??? সেখানেই তো আসল চমক আর গল্পে ২নম্বর যানবাহনের প্রবেশ.... ...