Posts

Showing posts from 2026

বেড়াতে গিয়ে মজারু ৬৯

 বেড়াতে গিয়ে মজারু ৬৯ অপরিসর পথ বেয়ে আমরা ডুবলাগড়ি থেকে বেরিয়ে পড়লাম। সেদিন ছিল শনিবার,ফিরতি পথে আরো অনেক বিপরীত মুখী গাড়ি ঢুকতে দেখলাম। বুঝলাম ওই চত্বরে নাচ গান আজ আরো উচ্চ গ্রামে বাঁধা পড়বে। ভাগ্যিস !!! আমরা আগে ভাগেই ওদিক থেকে বেরিয়ে এসেছি। পথের বাঁকে এক পদ্ম পুকুর ঘুরে রাস্তায় আমরা উঠে পড়লাম। ফাঁকা রাস্তার এক পাশে গ্রামের সামনেই পদ্ম ফুলে ভরা শান বাঁধানো পুকুর ঘাট। জলে বিপরীত পাড়ের ঘর বাড়ির প্রতিবিম্ব ... সব মিলিয়ে এক সুন্দর পল্লী গ্রামের টুকরো ছবি যেন। যার মধ্যে মধ্যে শহুরে খণ্ড চিত্র পদচারণা করলেও ঘাঁটি গাড়তে পারেনি আর সেখানেই তার সৌন্দর্য রয়ে গেছে অটুট,অপূর্ব। আমরা ঘাটে নেমে পদ্ম বিলের ছবি তুলতে দ্বিধা করলাম না । নির্জন, রৌদ্রোজ্জ্বল এক সকালে অচিরেই আমরা কয়জন ভবিষ্যতের  স্মৃতির রসদ গুছিয়ে আবার এগিয়ে চললাম। গাড়িতে ওঠার মুহূর্তে খানিক দূরের গাছের ডালে বসা এক মাছরাঙা আমাকে ভারি উত্তেজিত ও উৎসাহিত করে তার ফটো তুলিয়ে নিল। যদিও ক্যামেরা বাড়িয়ে তার লেন্স পরিবর্তন করতে হলো , তবুও এই সব খাজনা বাজনার পুরো সময়টা , সে স্থির হয়ে বসেই র‌ইল ডালে। যা দেখলাম,যুগ...

বেড়াতে গিয়ে মজারু ৬৮

 বেড়াতে গিয়ে মজারু ৬৮ পূজোর ছুটির পরে আসে ছোট্ট মতন শীতের ছুটি । সেই ছুটির যখন দেখা মিলবে মিলবে করছে , হঠাৎ ই আমাদের গত শীতের বেড়ুর সহযাত্রী গণ দূরাভাষের অপর প্রান্তে হাজির হয়ে নতুন কোথাও ঘুরে আসার প্রস্তাব দিয়ে ফেলল। শীতের ছুটি আর পূজোর ছুটির মধ্যে যত‌ই বছর খানেকের অন্তরায় থাকুক, পূজোর ছুটির পরে শীতের ছুটির যাত্রা পথের ব্যবধান অতিরিক্ত কমতির দিকে। এ অঙ্ক বেশ গোলকধাঁধা টাইপের । যাক সে কথা পত্রপাঠ বলো বা ফোনপাঠ বা ফোন কথন যাই বলে তাকে চিহ্নিত করো না কেন ,তৎক্ষণাৎ তাকে নাকচ করে দিলাম। এতো ঘন ঘন বেড়াতে যাওয়ার ভাবনা ভাবলে কর্তা মশাই বিবাগী হতে পারেন , আগের ঘুর্ণনের খরচের শোকে মাঝেমধ্যেই ফোঁস ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলছেন । বেড়াতে বেরিয়ে পড়লে ,তেনার মেজাজটা আসল রাজা হলেও, ঘরে ফিরেই রাজা মশাই নিপাট মিতব্যয়ী ভদ্র বাবু হয়ে যান। যিনি তখন সপ্তাহান্তে ৫২/৫৩ হিসেব নিকেষে মশগুল থাকেন আর যাকে যাকে যে যে খাতে খরচ করতে দেন...তার হিসেব বুঝে বাকি পয়সা গুনে গেঁথে ফেরত নেন। তখন তাকে মহারাজের বদলে মহাজন বলেই বোধ হয় আমার।  কিন্তু পরন্তু একটাই কথা,দিন কতক পরে শুনি দূরাভাষের ওপারের রুপা ব...