বেড়াতে গিয়ে মজারু ৪৭
বেড়াতে গিয়ে মজারু ৪৭ রাবাংলার শান্ত পাহাড়ি পরিবেশ ছাড়তে মন না চাইলেও আমাদের ওখানে থাকার মেয়াদ ফুরিয়েছিল তাই আমরা সময় মতন শান্ত সমাহিত পাহাড়ী জনপদ রাবাংলা থেকে বেরিয়ে পড়লাম। আবার পাহাড়ের পাকদণ্ডী , কনকনে ঠাণ্ডা হাওয়া ,পথের পাশের নাম না জানা অযত্ন লালিত ফুলের শোভা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। ঘন্টা দুই আড়াই পথ পাড়ি দিয়ে পৌঁছলাম সন্ড্রুপসে স্তুপা দর্শনে । প্রবেশদ্বার থেকে টিকিট কেটে স্তুপার দিকে এগিয়ে যেতেই দেখলাম পথের একপাশে সারিবদ্ধ নানান রঙের মন্ত্র লেখা পতাকা । মা - মেয়ে খানিক রঙ মেলান্তি খেলায় মেতে উঠলাম। বেড়াতে বেরলে আমাদের সুপ্ত অনেক ছেলেমানুষী মনের গহীন থেকে বেরিয়ে , আমাদের অবাক করে দেয় । আমাদের পরিধেয় র সাথে রঙ মিলিয়ে পতাকা বেছে তার সামনে দাঁড়িয়ে ছবিছাবা তুলে স্তুপের সামনে হাজির হলাম !!! কনকনে ঠাণ্ডা আর খানিক সিঁড়ি ওপরে উঠে আমরা হাঁপিয়ে কাপিয়ে একশেষ। বিশেষ করে আমি । শরীর জানান দিচ্ছিল জলদি জলদি পাহাড়ের বেড়ু সেরে ফেলতে হবে । এখানেও যথারীতি বৌদ্ধ ধর্ম গুরু পদ্মনাভ র বিশালকার মূর্তির নিচে এক বৌদ্ধ মনাস্ট্রির প্...