Posts

Showing posts from April, 2024

বেড়াতে গিয়ে মজারু ৪২

 বেড়াতে গিয়ে মজারু ৪২  এ বছরের ঘুরতে যাওয়ার বাতাবরণ বেশ দুর্যোগ পূর্ণ ছিল শুরু থেকেই।  কারণ গত বছরের শেষ প্রান্তে এসে পা ভেঙে বেশ কিছু ছুটি খরচ হয়ে গিয়েছিল আর সর্বোপরি চক্ষু লজ্জার মাথা মুণ্ডণ করে আবার যাব , ঘুরতে যাব এমন সুপ্ত ভাবনাকে মনের গুপ্ত কোণা থেকে বের করার সাহস হচ্ছিল না । এখন দূরপাল্লার কু ঝিক ঝিকের টিকিট যখন তখন কেটে ফেলার উপায় নাস্তি । সাথের ভ্রমণ বন্ধুদের অসহায়তা জানানোর পর তেনারা গাল ফুলিয়ে বেরিয়ে পড়ার টিকিট টকাটক কেটে ফেললেন । আর দেখা হলেই হাড়ি মুখ আরো হাড়ি করে বলতে থাকলেন যে ... আমাদের সাথে যেতে চাও ই না !!! কি আর বলব 😥 ??  হেনকালে মেয়ের বাৎসরিক পরীক্ষা শুরু হল ... মনের মধ্যে ঝড় চলছে গুপ্ত ভাবেই। মন বলল ... দিন দুই হলেও একটু তাজা বাতাস না পেলে মন খারাপের দিস্তা কাটানোই দায় হবে !!!! কিন্তুক টিকিট তখন ডুমুরের ফুল । এদিকের লোকাল গার্জেন গর্জন করছেন , তিনি সদ্য কন্যার পড়াশোনার তরণীর হাল ধরতে দিন তিনেক ছুটি নিয়েছিলেন ... তাই ঘোরাঘুরিতে আপাতত লাগাম দিতে বললেন ।  মন বেশ খারাপ হলেও  ... একদিন ক্যালেন্ডার খুলে মুখে হাজার বাতির সাময়ি...