বেড়াতে গিয়ে মজারু ৩২ ক্যালেন্ডার মোতাবেক এখন শীতকাল ,তায় আবার বড়দিনের ছুটি বলে কথা ... ফুল ফটুক না ফুটক ... এর মতন শীত আসুক না আসুক আজ বড়দিন .... বলা যেতেই পারে কি বলো ??? আমি তো মনে মনে আর জোরে জোরে সে কথা বলেছি , যদিও শীতপোষাক পরলেই মন মেজাজ মায় শরীর ওবধি ভয়ঙ্কর মেজাজ দেখিয়ে গরম হয়ে উঠছে । অতএব ওসব আপাতত সাথে থাকছে , অঙ্গে শোভা পাচ্ছে না । তো কথা হচ্ছে , বড়দিনের ছুটি সে গরম গরম হোক আর শীতের আমেজ মাখা নতুন গুড়ের গন্ধ যুক্ত হোক সে যখন হাতের কাছে এসেই পড়ল , কোথাও তো যেতে হবে !!! বিশেষ করে আগের কিছু বিপদজনক বছর পার করে বাঙালি এখন ছুটি পেলেই খপ করে তা ধরে ফেলে সুযোগ মতন দূরে বা কাছে পাড়ি জমাচ্ছে । আমার কর্তা মশাই বেশ কদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ( কাজের , আমাদের নয় ) যেতে আকুল হয়েছেন । তবে নানা রকম কারণে দূরে যাওয়ার উপায় এবার নেই কো । অগত্যা কাছাকাছির মধ্যেই বেড়ুর উপযুক্ত স্থানের ছানবিন চালু হল । স্থির করলাম ... চন্দন নগরের গঙ্গার পাড় , শ্রীরামপুরের নতুন সংযোজন ডেনমার্ক ট্যাভার্ন আর কোন্নগরে অবস্থিত অবনীন্দ্রনাথের বাগান বাড়ি, যেটি পুরসভার উদ্যোগে ...
Posts
Showing posts from April, 2023