কাঁচা বাদামের পর এবার কি কাঁচা হলুদ নিয়ে পরীক্ষামূলক সঙ্গীত রচিত হবে ?? দুটোর গুণাবলী কিন্তু বেশ নজরকাড়া । আজকাল একটা term খুব শুনি , অ্যান্টি অক্সিডেন্ট ... যা প্রধাণত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে । সাথে সাথে নেট ঘাটলে ভুরি ভুরি ও ভারি ভারি তথ্যবহুল পেজ বা পাতা মুঠোফোনের আঙিনায় খুলতে থাকবে । উপকারিতার সুবিশাল তালিকা । গানটা শুনলাম, চোখ ছানাবড়া হতেই, আরেক ধাক্কা ... ধীরে না জোরেই লাগল ... পুপে মুখ নাড়িয়ে বলল , এ গান তো আমি আগেই শুনেছি । ওর কাছেই কথা থুড়ি ভাষা উদ্ধার হল .... অনেক কষ্ট করে । কাঁচা বাদামের সরবত শুনেছি বেশ উপাদেয় , যার আরেক নাম বোধহয় ঠাণ্ডাই ( আরো উপকরণ সমৃদ্ধ) , যা দোল পূর্ণিমাতে অনেক বাড়িতেই খাওয়ার চল চালু । আমি খেয়ে দেখিনি , তাই উপাদেয় না উপকারি নাকি দুটোই , সে অভিজ্ঞতার ঝুলি খালি । কিন্তু কাঁচা হলুদের বর্ণ , গন্ধ মায় স্বাদ সবটাই পরিচিত । পরিচয় করিয়াছিলেন আমার মা , সেই ছোট্ট কালে । আমার ছোটো থেকেই এক ভয়ানক বদ অভ্যাস যে কোন কিছু খুঁটে ফেলা , এর ফলে হাত পায়ে বেশ দাগে দাগিয়ে ফেলেছিলাম, চুপি চুপি...
Posts
Showing posts from March, 2022