Posts

Showing posts from September, 2019
Image
                                   ডিম ডেভিল                                           * মুরগির ডিম সুসিদ্ধ করে নিতে হবে। * এবার পরিমাণ মতো আলু সেদ্ধ করে , smashed করে ওর মধ্যে পরিমাণ মতো নুন , চিনি ,  আদা বাটা , হাল্কা করে ভাজা পেঁয়াজ কুচি , শুকনো লঙ্কা গুঁড়ো , গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। * এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে মশলা মাখা আলু ভালো করে কষাতে হবে। মিশ্রণটা মাঝারি ধরনের শুকনো হবে।  * একটা সেদ্ধ ডিম ২/৪ টুকরো করে কেটে নিয়ে , এক একটা টুকরো ওই আলুর মিশ্রণকে মাখিয়ে ডিমের ডেভিলের আকারে গড়ে নিতে হবে। * এবারে ওই ডেভিল গুলো ডিমে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ফ্রাই করতে হবে ।  * ডিমের ডেভিল তৈরি ......... ।।