Posts

Showing posts from July, 2019
এখনকার ছোটবেলা টা কেমন যেন একটু বড়বেলার ই মতন। তার দায় কে নেবে ? নিশ্চয়ই এ দায় আমাদের , পরিবেশের, পরিস্থিতির..... নয় কি ? এখনকার ছোটোরা অনেক পরিণত । তাদের বুদ্ধি অনেক তুখোড়.... আর তাই বোঝা র বোঝা ওদের বেশ বেশি। নিজের কাজের সুবিধার্থে আমরা তাদের হাতে ধরাচ্ছি Tab , mobile ... এমন সাতসতেরো জিনিস। এবার সেই জিনিস গ্রাস করছে তার সারল্য , শৈশব ।আর আগেও বলেছি, ওরা থাকে আমাদের ঘিরে।আর আমরা তো সব সময় সতর্ক ভাবে আলাপ আলোচনা করি না। অনেক সময় মনে করি ওরা সব বোঝে না অথচ আসলে সে তখন না বোঝা বিষয় টা তার মতো করে বুঝে বসে আছে।সে যে শিশু , তার বোঝা সঠিক না ই হতে পারে ।আর আমরা এ ও জানি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী ।তাই পরিণত আর অপরিণতর মাঝে ঘুরতে ঘুরতে সে না থাকছে শিশু, না হচ্ছে প্রকৃত বড়ো। এমন সব কথা বলছে ... বাড়ির লোক এর কপালে ভাঁজ পড়ছে , পরিচিত অনেকেই অলক্ষ্যে বলছে .... " ইশ্ কি পাকা দেখো !!! ইদানিং আমার ৭ বছরের কন্যার ও তার বন্ধুদের স্কুলের নানা ধরনের মজার মজার ঘটনা শুনি। বিষয় গুলো বেশ পাকামো ভরা। আমরা মা , বাবা রা ও নিয়ে আলোচনা ও করি , চিন্তা ও করি। যেমন ইদানিং এরা সব কে কাকে অথবা কা...